Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

জাতিসংঘ

এবার কি শেষ হবে প্রথম নারী মহাসচিবের অপেক্ষা

  • ৫ নারীসহ ৮ প্রার্থীর জমজমাট লড়াই
হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৯
এবার কি শেষ হবে প্রথম নারী মহাসচিবের অপেক্ষা

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কূটনৈতিক মঞ্চের শীর্ষ চেয়ারে এবার কি বসতে যাচ্ছেন একজন নারী? জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে আট প্রার্থীর মধ্যে পাঁচজন নারী। ফলে নতুন মহাসচিব নির্বাচনের প্রতিযোগিতা এবার শুধু কে জয়ী হবেন, সেই প্রশ্নে আটকে নেই। সামনে এসেছে আরও বড় প্রশ্ন, প্রতিষ্ঠার প্রায় ৮০ বছর পর জাতিসংঘ কি প্রথমবারের মতো একজন নারীকে মহাসচিব হিসেবে বেছে নেবে?

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। পরদিন, অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি নতুন মহাসচিবের দায়িত্ব নেওয়ার কথা। সময় যত এগিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের ঘিরে ততই বাড়ছে কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক আগ্রহ।

আলোচনায় থাকা আট প্রার্থীর মধ্যে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, গায়ানার ক্যারোলিন রড্রিগেস-বিরকেট, আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলেট, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল, উগান্ডার ওলারি ওতুনু এবং ইকুয়েডরের ইভোন বাকী।

এই তালিকায় পাঁচ নারী প্রার্থীর উপস্থিতিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। কারণ জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো নারী মহাসচিবের দায়িত্ব পাননি। এবার সেই দীর্ঘ ইতিহাস বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে জাতিসংঘের মহাসচিব হওয়া কোনো সাধারণ নির্বাচন নয়। সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ করলেও তার আগে নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রয়োজনীয় সমর্থন পাওয়ার পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সের সম্মতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যেকোনো একটি দেশের ভেটো পুরো সমীকরণ বদলে দিতে পারে।

ফলে প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতার পাশাপাশি বড় শক্তিগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক হিসাবও এবার বড় ভূমিকা রাখবে। যুদ্ধ, শান্তি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, শরণার্থী সংকট ও বৈশ্বিক অর্থনীতি নিয়ে কে কী অবস্থান নেন, সেটিও বিবেচনায় আসবে।

বাংলাদেশের জন্যও এই নির্বাচন কম গুরুত্বপূর্ণ নয়। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গা সংকট ও উন্নয়ন ইস্যুতেও জাতিসংঘের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সরাসরি প্রভাব ফেলে। তাই নতুন মহাসচিব কে হচ্ছেন, তা ঢাকার জন্যও কেবল আন্তর্জাতিক খবর নয়, গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা।

বিশ্ব যখন একের পর এক যুদ্ধ, সংঘাত ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাতিসংঘের পরবর্তী মহাসচিবকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত এবং সামলাতে হবে পরস্পরবিরোধী বিশ্বশক্তিকে।

এখন তাই সবার চোখ আট প্রার্থীর দিকে। শেষ পর্যন্ত কি পাঁচ নারীর একজন ইতিহাস লিখবেন? নাকি আবারও কোনো পুরুষ প্রার্থীই জাতিসংঘের শীর্ষ কূটনৈতিক চেয়ার দখল করবেন? উত্তর মিলবে আগামী কয়েক মাসের কূটনৈতিক দর-কষাকষি ও ভোটাভুটিতে।

জাতিসংঘজাতিসংঘ মহাসচিবনারী প্রার্থী
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৮

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৭

    advertiseadvertise