Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

‘ডার্টি বোম্ব’র ভয়ে আবারও ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৮:২৫
শেয়ার করুন:
‘ডার্টি বোম্ব’র ভয়ে আবারও ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়ে বললেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের মাটিতে ‘ডার্টি বোম্ব’ (তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা) হামলার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে, তবে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। চীনের শেনঝেনে এশিয়া, প্যাসিফিক ইকোনমিক কো, অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে থাকাকালীন ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেইনরিখ ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, ওয়াশিংটন ডি.সি’র বাসিন্দাদের কি ইরানের পক্ষ থেকে ‘ডার্টি বোম্ব’ হামলার আশঙ্কা করা উচিত? উত্তরে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না। তবে দেখুন, যদি সত্যিই এমন কিছু ঘটে, তবে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।”

প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের ওপর হামলার জন্য ইরান যে ‘গ্যাস’ বা ‘জৈব অস্ত্র’ (বায়োলজিক্যাল ওয়েপন) ব্যবহারের কথা ভাবছে, তার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা অনেক বেশি কঠিন।

ট্রাম্প বলেন, “এরা অত্যন্ত জঘন্য মানুষ। আমরা এই যুদ্ধ শুরু করিনি। এই যুদ্ধের সূচনা হয়েছিল ৫১ বছর আগে... ইউএসএস কোল এর ঘটনাটির দিকে তাকান, যেখানে আমাদের ৪০০ তরুণ প্রাণ হারিয়েছিল।”

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট বলেছিলেন যে, তিনি ইরানের পক্ষ থেকে আসা ‘ডার্টি বোম্ব’ এর হুমকিকে ‘খুবই গুরুত্ব সহকারে’ দেখছেন, কারণ “তারা আসলে উন্মাদ”। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই ইসলামি শাসন ব্যবস্থাকে এমন চড়া মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশ কখনো দেয়নি।

সিএনএনসহ অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরান উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোম্ব’ বিস্ফোরণের পরিকল্পনা করছে।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন বুধবার আইনপ্রণেতাদের জানিয়েছেন, ইরান থেকে আসা হুমকি ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে’ এবং বিদেশে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যরা ‘আরও বড় ঝুঁকির মুখে’ রয়েছেন।

তবে ট্রাম্প প্রশাসনের অন্য কর্মকর্তারা সিএনএনের প্রতিবেদনটিকে তেমন গুরুত্ব দেননি। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন মঙ্গলবার বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষিত রয়েছে এবং ইরানের পক্ষ থেকে কোনো ‘নতুন হুমকি’ তৈরি হয়নি। বরং এটি কেবল তাদের একটি ‘আকাঙ্ক্ষাজাত’ পরিকল্পনা মাত্র।

ইরানি কর্মকর্তারা এই প্রতিবেদনগুলোকে প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং গণমাধ্যমের সাজানো বয়ান বলে অভিহিত করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এই প্রতিবেদনগুলোকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “এসব ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার মতো, যার পেছনে স্পষ্টতই ইসরায়েলের হাত রয়েছে। এসব কথা কেউ বিশ্বাস করছে না।”

যুক্তরাষ্ট্র ‘ডার্টি বোম্ব’ বা তেজস্ক্রিয় বোমা হামলার ক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। এই ধরনের অস্ত্রে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। যার উদ্দেশ্য হলো কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে পরিবেশকে দূষিত করা এবং যথাসম্ভব বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করা। ওয়াশিংটনে ৭ লাখ মানুষ বসবাস করেন এবং প্রতিদিন আরও হাজার হাজার মানুষ কাজের প্রয়োজনে সেখানে যাতায়াত করেন।

যদিও একটি ‘ডার্টি বোম্ব’, যাকে ‘রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস’ বলা হয়, একটি প্রচলিত পারমাণবিক বোমার তুলনায় অনেক কম ধ্বংসাত্মক। তবুও এ ধরনের বোমার বিস্ফোরণ ঘটলে তার আওতাভুক্ত এলাকায় থাকা যেকোনো ব্যক্তি প্রাণ হারাতে পারেন বা আহত হতে পারেন।

তথ্যসূত্র: ফক্স নিউজ ও সিএনএন

ডার্টি বোম্বইরানট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক