Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

১৮১ মিলিয়ন ডলারে বিক্রি জ্যাকসন পোলকের চিত্রকর্ম

বিবিসি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:২৬
১৮১ মিলিয়ন ডলারে বিক্রি জ্যাকসন পোলকের চিত্রকর্ম

‘নাম্বার ৭এ, ১৯৪৮’ অর্ধশতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পসংগ্রাহকের মালিকানায় ছিল

রঙের ছিটা আর বিশৃঙ্খল আঁচড়ে তৈরি এক বিমূর্ত শিল্পকর্ম এবার ইতিহাস গড়ল নিলামে। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি শিল্পী জ্যাকসন পোলকের বিখ্যাত এই চিত্রকর্মটি নিউইয়র্কে বিক্রি হয়েছে নিলামে ১৮১ মিলিয়ন ডলারে। এটি শিল্প ইতিহাসের প্রথম সত্যিকারের বিমূর্ত চিত্রকর্মগুলোর একটি হিসেবে পরিচিত।

গত সোমবার খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিতে বিক্রি হওয়া ‘নম্বর ৭এ, ১৯৪৮’ চিত্রকর্মটি ছাড়িয়ে গেছে প্রয়াত এই শিল্পীর যেকোনো কাজের জন্য নিলামে পাওয়া সর্বোচ্চ মূল্য।

গণমাধ্যম মোগল এস আই নিউহাউসের ব্যক্তিগত সংগ্রহে ছিল চিত্রকর্মটি। এটি এখন নিলামে বিক্রি হওয়া ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামের শিল্পকর্মে পরিণত হয়েছে বলে জানিয়েছে আর্টনিউজ।

একই সংগ্রহে থাকা রোমানিয়ান শিল্পী কনস্টান্টিন ব্রানকুসির একটি ব্রোঞ্জ ভাস্কর্যও বিক্রি হয়েছে ১০৭ দশমিক ৬ মিলিয়ন ডলারে। এটি নিলামে বিক্রি হওয়া ভাস্কর্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য।

ক্রিস্টিজের নিলামে কনস্টান্টিন ব্রাঙ্কুসির ‘দানাইদ’ ভাস্কর্যটিও ১০০ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হয়েছে১৯৫৬ সালে মারা যান জ্যাকসন পোলক। বিমূর্ত অভিব্যক্তিবাদী শিল্প আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। রঙ ছিটিয়ে ছবি আঁকার তার বিখ্যাত ‘ড্রিপ পেইন্টিং’ কৌশল শিল্পজগতে অত্যন্ত পরিচিত। এর অনুকরণ করা হয়েছে বহুবার।

এর আগে নিলামে পোলকের কোনো শিল্পকর্মের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ছিল তার ‘নম্বর ১৭, ১৯৫১’ চিত্রকর্মের। এটি বিক্রি হয়েছিল ২০২১ সালে ৬১ দশমিক ২ মিলিয়ন ডলারে। যদিও ব্যক্তিগত বিক্রিতে তার আরও কিছু কাজ বিক্রি হয়েছে এর চেয়ে বেশি দামে।

ক্রিস্টি তাদের বর্ণনায় জানিয়েছে, তিন মিটারের বেশি বিস্তৃত বিশাল ক্যানভাসে কালো রঙের ছিটা ও লালের ছোঁয়ায় তৈরি। ‘নম্বর ৭এ, ১৯৪৮’ শিল্প ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

তাদের ভাষ্য অনুযায়ী, এই কাজটির মাধ্যমেই পোলক প্রচলিত ইজেল পেইন্টিংয়ের সীমাবদ্ধতা থেকে পুরোপুরি মুক্ত হয়ে শিল্প ইতিহাসের প্রথম সত্যিকারের বিমূর্ত চিত্রকর্মগুলোর একটি সৃষ্টি করেন।

নিলামে আরও বিক্রি হয়েছে মার্ক রথকো ও জোয়ান মিরোর শিল্পকর্ম। সেগুলোও নিলামে তাদের কাজের আগের রেকর্ড ভেঙেছে।

জ্যাকসন পোলকচিত্রকর্মনিলাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise