Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ আরও ভয়াবহ পরাজয় ডেকে আনবে, দাবি আরাকচির

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৫:৫৮
ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ আরও ভয়াবহ পরাজয় ডেকে আনবে, দাবি আরাকচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফাইল ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করার ঘোষণা দেওয়ার পর এর কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

তিনি বলেছেন, এই পদক্ষেপ ওয়াশিংটনের জন্য ‘আরও ভয়াবহ পরাজয়’ ডেকে আনবে এবং ইরানিদের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব আরও বাড়াবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরাকচি বলেছেন, ‘তথাকথিত “অর্থনৈতিক ডি-ডে” যুক্তরাষ্ট্রের নিজেদের সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। দেশটি নজিরবিহীন ঋণ ও বাড়তে থাকা সুদের খরচের মুখে রয়েছে।’

ডি-ডে শব্দটি ঐতিহাসিকভাবে ১৯৪৪ সালের ৬ জুন নরম্যান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর বড় সামরিক অভিযান শুরুর দিনকে বোঝায়। অর্থাৎ, কোনো বড় ও নির্ণায়ক অভিযান শুরুর দিন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘ব্যর্থ নীতিতে আরও জোর দেওয়া শুধু আরও পরাজয় এবং ইরানিদের মধ্যে শত্রুতা বাড়াবে।’ যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বিশ্ব অর্থনীতি ও বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি।

আরাকচির এই মন্তব্য এক দিন আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান ঘোষণার পর এসেছে। ট্রাম্প এটিকে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি এই পদক্ষেপকে নজিরবিহীন মাত্রার ‘অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

ইরানের সঙ্গে ব্যবসা করলে কঠোর শাস্তি, হুঁশিয়ারি ট্রাম্পের

২০ আগস্ট ২০২৬

ট্রাম্প বলেছেন, ইরানকে সহায়তা করা আর্থিক ও বাণিজ্যিক পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্র কাজ করবে। যেসব দেশ ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ব্যবহার করতে দেবে, তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।



ট্রাম্প এই অভিযানকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে মিত্র দেশগুলোকে ইরানকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।



ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেছেন, ‘ভুল হিসাব করা হয়েছে।’



এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘এটি আড়াল করতে তাদের প্রতিবার নিজেদের জন্য আরও বড় পরাজয় তৈরি করতে হচ্ছে। সামরিক যুদ্ধ কাজ করেনি। তাই এখন পরবর্তী ব্যর্থতার নাম দেওয়া হয়েছে “অর্থনৈতিক যুদ্ধ”।’



এদিকে ইরান এখনো অস্ত্র উৎপাদন করছে এবং নতুন করে সংঘাত শুরু হলে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র সারদার মোহেবি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।



মোহেবি বলেছেন, আইআরজিসির ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোতে ব্যবহৃত অস্ত্রের চেয়ে অনেক বেশি। আবার যুদ্ধ শুরু হলে সব দিক থেকেই ইরানের অস্ত্র আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে।



তিনি আরও বলেছেন, নতুন অস্ত্রের মধ্যে পরবর্তী প্রজন্মের ওয়ারহেড থাকবে। এগুলোর নিখুঁততা ও ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বেশি হবে।



সূত্র : আলজাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পইরান-আমেরিকা যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়