Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত ইসরায়েল-লেবানন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৪০
যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত ইসরায়েল-লেবানন

ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে চলমান আলোচনার পর ইসরায়েল ও লেবানন পূর্বঘোষিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হওয়া আলোচনার ফলশ্রুতিতে দুই দেশ যুদ্ধবিরতি বাস্তবায়নের এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়া কিছু শর্তের ওপর নির্ভরশীল।

শর্তানুযায়ী, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে তাদের দিক থেকে সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি পালন করতে হবে।

একই সঙ্গে দুই দেশের মধ্যকার সীমান্ত বিরোধ ও নিরাপত্তা চুক্তির কেন্দ্রবিন্দুতে থাকা দক্ষিণ লেবাননের লিটানি সেক্টর থেকে হিজবুল্লাহর সব সদস্যকে সরিয়ে নিতে হবে।

আলজাজিরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি নতুন কোনো যুদ্ধবিরতির ঘোষণা নয়। বরং আগে থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তির প্রতি দুই পক্ষের সম্মান প্রদর্শন ও তা মেনে চলার যৌথ প্রতিশ্রুতি।

মূলত গত মে মাসে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছিল। যা আগের একটি বিদ্যমান চুক্তিরই ধারাবাহিকতা ছিল।

সর্বশেষ এই দফার আলোচনার আগে থেকেই মার্কিন কূটনীতিকদের মধ্যে বেশ ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গিয়েছিল।

পুরো আলোচনায় মার্কিন কর্মকর্তারা একটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। সেটি হলো, এই ধরনের একটি দ্বিপাক্ষিক আলোচনা আয়োজন করা তাদের নিজেদের জন্য একটি বড় সাফল্য।

সূত্র : আলজাজিরা

লেবাননইসরায়েলযুক্তরাষ্ট্রযুদ্ধবিরতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise