Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৫:৫০
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ছবি: রয়টার্স

২০২৭ সালের জানুয়ারি থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার একটি আইন অনুমোদন করেছে ফ্রান্সের পার্লামেন্ট। এর মাধ্যমে ফ্রান্স প্রথম ইউরোপীয় দেশ হিসেবে তরুণ প্রজন্মের জন্য এই প্ল্যাটফর্মগুলো ব্যবহারের পথ বন্ধ করল। এই আইনের ফলে ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রত্যেককে বাধ্যতামূলকভাবে বয়স যাচাই করতে হবে।

শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নও যখন নিজস্ব সীমাবদ্ধতা তৈরির কথা ভাবছে, তখন ফ্রান্স এই সাহসী পদক্ষেপ নিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, যা তিনি তার এক দশকের শাসনামল শেষ করার আগে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আইনটির কার্যকারিতা নিয়ে সংশয় থাকলেও সরকার দাবি করেছে, বয়স যাচাইয়ের অনলাইন সরঞ্জামগুলো নিরাপদ ও কার্যকর। মঙ্গলবার ফরাসি সিনেট এবং ন্যাশনাল অ্যাসেম্বলি বামপন্থীদের সমালোচনা সত্ত্বেও এই নিষেধাজ্ঞা গ্রহণ করেছে।

এটি দুটি ধাপে বাস্তবায়িত হবে। আগামী সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সীরা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং সব নতুন অ্যাকাউন্টের জন্য বয়স যাচাই করতে হবে। পরবর্তীতে ২০২৭ সালের জানুয়ারি থেকে এই নিয়ম সব বিদ্যমান অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে—অর্থাৎ ফ্রান্সে বসবাসকারী প্রত্যেককে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য প্রমাণ করতে হবে যে তাদের বয়স ১৫ বছরের বেশি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ফরাসি গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা অনুমোদিত বয়স-যাচাইকরণ সরঞ্জাম ব্যবহার করতে হবে। তবে গোপনীয়তা রক্ষা এবং তরুণদের এই নিয়ম ফাঁকি দেওয়ার ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে। ফরাসি ডিজিটাল মন্ত্রী অ্যান লে হেনানফ দ্রুত আইনটি প্রয়োগের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, কারণ বয়স-যাচাইয়ের সরঞ্জামগুলো ইতোমধ্যেই বিদ্যমান।

অস্ট্রেলিয়ার পর ফ্রান্স হলো দ্বিতীয় দেশ যারা এমন নিষেধাজ্ঞা আনল। কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক তামা লিভার বিবিসিকে বলেছেন, কারিগরি দিক থেকে অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সীদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। তবে তিনি মনে করেন এটি সফলভাবে দেখিয়েছে যে এমন একটি নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব। যদিও তিনি একে এক ধরণের পরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন।

লিভারের মতে, তরুণদের এই আলোচনার অংশ করা উচিত যাতে নিষেধাজ্ঞাটি তাদের ওপর চাপিয়ে দেওয়া মনে না হয়।

এদিকে ইউরোপজুড়ে তরুণদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কড়াকড়ি বাড়ছে। গত জুনে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ঘোষণা করেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হবে।

এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের করার প্রস্তাব দিয়েছেন এবং কয়েক মাসের মধ্যে নতুন আইন আসতে পারে বলে জানান।

সোশ্যাল মিডিয়াফ্রান্সে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞাশিশুদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি