Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

যুক্তরাজ্য

কর্মজীবনের শুরুতে মিলেনিয়ালদের তুলনায় বেশি আয় জেন-জিদের

ব্লুমবার্গ
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২২:৪৮
কর্মজীবনের শুরুতে মিলেনিয়ালদের তুলনায় বেশি আয় জেন-জিদের

যুক্তরাজ্যে জেন-জি তরুণরা কর্মজীবনের শুরুতে একই বয়সে থাকা মিলেনিয়ালদের তুলনায় বেশি আয় করছেন- রয়টার্স

যুক্তরাজ্যে জেনারেশন জেডের (জেন-জি) তরুণরা কর্মজীবনের শুরুতে একই বয়সে থাকা মিলেনিয়ালদের তুলনায় বেশি আয় করছেন। এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে, যা ‘লস্ট জেনারেশন’ নিয়ে রাজনৈতিক উদ্বেগ কিছুটা কমাতে পারে।

থিঙ্ক ট্যাঙ্ক রেজল্যুশন ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা গেছে, ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণদের আয়, আবাসন ব্যয় বাদ দেওয়ার আগে, ১৯৮৬ থেকে ১৯৯০ সালের মধ্যে জন্ম নেওয়া মিলেনিয়ালদের তুলনায় ১৫ শতাংশ বেশি। অর্থের হিসাবে এটি বছরে প্রায় ৩ হাজার ৭০০ পাউন্ড (প্রায় ৪ হাজার ৮৭০ ডলার) বেশি।

সাম্প্রতিক দশকগুলোতে প্রকৃত মজুরি বৃদ্ধির ধীরগতি এবং উচ্চ আবাসন ব্যয়ের কারণে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের জীবনমানের উন্নতি অনেকটাই থমকে গেছে।

রেজল্যুশন ফাউন্ডেশনের মতে, যুক্তরাজ্যে ন্যূনতম মজুরি উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং বৈশ্বিক আর্থিক সংকটের পর কর্মজীবন শুরু করায় মিলেনিয়ালদের তুলনায় জেন-জি কিছুটা সুবিধা পেয়েছে।

তবে জেন-জির কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে। দেশটিতে তরুণদের বেকারত্ব এক দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে ১৬ থেকে ২৪ বছর বয়সী ১০ লাখের বেশি তরুণ শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণ—কোনোটির সঙ্গেই যুক্ত নন।

এ পরিস্থিতিতে সাবেক মন্ত্রী অ্যালান মিলবার্নের নেতৃত্বে করা এক সরকারি পর্যালোচনায় ‘লস্ট জেনারেশন’ তৈরির ঝুঁকির কথা বলা হয়েছে।

তবে অন্তত আর্থিকভাবে কিছুটা সুবিধায় রয়েছে জেন-জি। কারণ, বাড়িভাড়ার উচ্চ ব্যয়ের কারণে অনেক তরুণ নিজস্ব বাসা নেওয়ার বদলে মা-বাবার সঙ্গেই বসবাস করছেন।

গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ২৪ বছর বয়সীদের ৬৩ শতাংশ এখনো পারিবারিক বাসায় থাকেন। ২০১১ সালের তুলনায় এ হার ১২ শতাংশ বেড়েছে।

রেজল্যুশন ফাউন্ডেশনের অর্থনীতিবিদ ললিতা ট্রাই বললেন, ‘অস্বাভাবিক উচ্চ ভাড়া ও বাড়ির দামই এই প্রবণতা বাড়িয়েছে।’

এদিকে একই দিনে প্রকাশিত ইনস্টিটিউট ফর ফিসক্যাল স্টাডিজের (আইএফএস) আরেক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক স্নাতক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আর্থিক সুফল পাচ্ছেন না।

প্রতিবেদন অনুযায়ী, প্রতি চারজন স্নাতকের একজন সারা কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ে না পড়লে যতটা আয় করতে পারতেন, তার চেয়ে কম আর্থিক সুবিধা পাবেন। কারণ, উচ্চশিক্ষার জন্য অনেককে বড় অঙ্কের শিক্ষাঋণের বোঝা বহন করতে হচ্ছে।

তবে আইএফএসের হিসাব বলছে, কর ও শিক্ষাঋণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিলেও একজন স্নাতক গড়ে কর্মজীবনে প্রায় ১ লাখ পাউন্ড বেশি আয় করতে পারেন।

তবে বিষয়ভেদে এই ব্যবধান অনেক। দর্শন ও সৃজনশীল শিল্পের মতো বিষয়ে পড়া শিক্ষার্থীরা আর্থিকভাবে পিছিয়ে পড়তে পারেন। বিশেষ করে পারফর্মিং আর্টসে স্নাতকদের গড়ে প্রায় ৬০ হাজার পাউন্ড ক্ষতির মুখে পড়তে হতে পারে। বিপরীতে চিকিৎসাবিজ্ঞান ও অর্থনীতিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আজীবন আয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।

এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, যুক্তরাজ্যের শিক্ষানীতি দীর্ঘদিন ধরে অতিরিক্তভাবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছিল। তার মতে, কারিগরি শিক্ষা এবং দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করে এমন শিক্ষাপথে দেওয়া প্রয়োজন আরও বেশি গুরুত্ব।

যুক্তরাজ্যজেন-জি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়