Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

২৪ ঘন্টার ধর্মঘটে অচল জনজীবন

শ্রমিক-শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ইতালি

  • মজুরি বৃদ্ধি ও জনসেবায় বিনিয়োগের দাবিতে শতাধিক শহরে সমাবেশ, শিক্ষা-স্বাস্থ্য ও পরিবহন খাতে প্রভাব
  • গণমাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি
শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:৪১
শেয়ার করুন:
শ্রমিক-শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ইতালি

ভেনিসের মেস্ট্রে শহরের ভিয়া কাপুচিনা সড়কে শুক্রবার শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: আগামীর সময়

ইতালিজুড়ে মজুরি বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, পেনশন সুরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর দাবিতে ব্যাপক বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়েছে।শুক্রবার দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল -এর ডাকে আয়োজিত ২৪ ঘণ্টার এ ধর্মঘটে হাজারো শ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের অর্থনৈতিক ও বাজেট নীতির প্রতিবাদে রাজধানী রোমসহ দেশটির শতাধিক শহরে অনুষ্ঠিত হয় এ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মজুরি বৃদ্ধি এবং জনসেবায় সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালির বিভিন্ন শহরে হাজারো শ্রমিক ও শিক্ষার্থী রাজপথে নামেন। সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীরা ধর্মঘটে অংশ নেন। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরাও ছিলেন।

শ্রমিক সংগঠনটির প্রধান দাবির মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, শ্রমিকদের যৌথ চুক্তি নবায়ন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন পুনর্নির্ধারণ, অবসরের বয়স বাড়ানোর উদ্যোগ ঠেকানো এবং স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য জনসেবায় সরকারি বিনিয়োগ বৃদ্ধি।

শ্রমিক সংগঠনটির অভিযোগ, সরকারের প্রস্তাবিত ২০২৭ সালের বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট মোকাবিলায় পর্যাপ্ত উদ্যোগ নেই। মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও শ্রমিকদের প্রকৃত আয় সেই অনুপাতে বাড়ছে না। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান, আবাসনসংকট এবং সামাজিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

শ্রমিকদের পাশাপাশি শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নিয়ে শিক্ষা ব্যয় কমানো, আবাসন সুবিধা এবং তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থানের নিশ্চয়তা দাবি করেন। সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পরিবর্তে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর দাবিও ছিল বিক্ষোভের অন্যতম বিষয়।

ধর্মঘটে জনজীবন ও বিভিন্ন সেবায় প্রভাব


২৪ ঘণ্টার ধর্মঘটের প্রভাবে ইতালির বিভিন্ন শহরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থানীয় গণপরিবহন, ট্যাক্সি, বন্দর ও অন্যান্য জনসেবামূলক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়। শহরভেদে বাস, ট্রাম ও মেট্রো চলাচলে সীমাবদ্ধতা দেখা দেয়। তবে নির্ধারিত জরুরি সেবা ও গ্যারান্টিযুক্ত সময়সীমা অনুযায়ী কিছু পরিবহন চালু রাখা হয়। সিজিআইএল-এর ধর্মঘট থেকে বিমান ও রেল পরিবহন বাদ রাখা হলেও শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত পৃথক রেল ধর্মঘটের কর্মসূচি রয়েছে।
দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘটের ঘটনা ইতালির জাতীয় গণমাধ্যমেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। রয়টার্স, এএনএসএ, লা রিপাবলিকা ও অন্যান্য সংবাদমাধ্যমে ধর্মঘট, বিক্ষোভের পরিস্থিতি, পরিবহন সংকট এবং সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে বিস্তারিত সংবাদ ও সরাসরি পরিস্থিতি তুলে ধরা হচ্ছে। ফলে শ্রমিক-শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু রাজপথের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেনি; জাতীয় পর্যায়ে গণমাধ্যমের আলোচনারও অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন শহরে জনজীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া এবং নাগরিকদের দৈনন্দিন ভোগান্তির বিষয়টিও সংবাদমাধ্যমের প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

শ্রমিকদের এই আন্দোলনকে কেন্দ্র করে ইতালির অর্থনৈতিক নীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি ব্যয় বরাদ্দ এবং সামাজিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২০২৭ সালের বাজেটে জনসেবামূলক খাতে বরাদ্দ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর বিষয়টি রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইতালির এই ধর্মঘট কেবল শ্রমিকদের মজুরি বা পেনশনের দাবি নয়; বরং জীবনযাত্রার ব্যয়, সামাজিক বৈষম্য, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং জনসেবার মান নিয়ে দেশটির সাধারণ মানুষের উদ্বেগেরও প্রতিফলন। ২০২৭ সালের বাজেট নিয়ে সরকার ও শ্রমিক সংগঠনগুলোর মতপার্থক্য আগামী দিনগুলোতে ইতালির রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

শ্রমিক-শিক্ষার্থী বিক্ষোভইতালি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু