Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চীন

মোজাম্বিকের বিরল খনিজ অনুসন্ধানে জরিপ করবে চীন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৪:০২
মোজাম্বিকের বিরল খনিজ অনুসন্ধানে জরিপ করবে চীন

মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপোকে বেইজিংয়ে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সিনহুয়া

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলে থাকা বিপুল পরিমাণ অনাবিষ্কৃত বিরল খনিজ পদার্থের মজুদ চিহ্নিত করে মানচিত্র তৈরি করবে চীন। মঙ্গলবার বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপোর বৈঠকে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে আফ্রিকার অন্যতম সম্পদ-সমৃদ্ধ ও সংঘাতপূর্ণ এই অঞ্চলের সম্পদ উন্মোচনে চীনের বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তা চেয়েছে মোজাম্বিক।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূতাত্ত্বিক জরিপের উদ্দেশ্য হবে গ্রাফাইট, লিথিয়াম এবং বিরল খনিজ পদার্থের মজুদ শনাক্ত করা। এই খনিজগুলো বৈশ্বিক সবুজ জ্বালানি রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

চীনের প্রাচীর, পৃথিবীর দীর্ঘ কবরস্থান!

২১ এপ্রিল ২০২৬


জরিপের পাশাপাশি দেশটির জ্বালানি, খনিজ ও অবকাঠামো খাতে সমন্বিত উন্নয়নে সহায়তা দেবে চীন। খনিজ শুধু উত্তোলনই নয় বরং এই শিল্পের উন্নয়নের সাথে সাথে রেললাইন ও বিদ্যুৎ কাঠামো সমন্বিত করে একটি শিল্প করিডোর তৈরি করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চুক্তির অধীনে স্থানীয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে নেওয়া প্রকল্পে অর্থায়ন করবে বেইজিং। এর মাধ্যমে কাঁচামাল রপ্তানি থেকে সরে আসতে পারবে মোজাম্বিক। সেখানে গড়ে উঠবে দেশীয় শিল্প।

আরও পড়ুন

একবেলা খাবারই যেখানে সম্বল

১৩ এপ্রিল ২০২৬


তবে বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দুই দেশের এই উদ্যোগ। কারণ দীর্ঘদিন ধরে মোজাম্বিকের উত্তরাঞ্চলের কাবো ডেলগারডো প্রদেশে সক্রিয় রয়েছে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তাদের হামলায় ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। স্থগিত হয়ে আছে বহু বিলিয়ন ডলারের প্রকল্প। এর মধ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বড় কোম্পানিগুলোর।

প্রসঙ্গত, গত দশকে দেশটির রোভুমা অববাহিকায় ৫ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ আবিষ্কার হয়। এর মাধ্যমে বৈশ্বিক প্রাকৃতিক গ্যাস উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় দেশটি। দেশটিতে রয়েছে বিপুল খনিজ সম্পদের মজুদও।

আফ্রিকামোজাম্বিকচীন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise