Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

শিশু যৌন নিপীড়নের অভিযোগ

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজনসহ আটজনের বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২২:৪৫
যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজনসহ আটজনের বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

শিশু যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজনসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ ওয়েলসে দীর্ঘদিন ধরে চলা তদন্তের পর তাদের বিরুদ্ধে ধর্ষণ ও শিশু যৌন নির্যাতনের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দক্ষিণ ওয়েলসের গুয়েন্ট পুলিশ বিভাগ জানিয়েছে, দেশটির নিউপোর্ট, সোয়ানসি, লন্ডন, বার্মিংহাম, ল্যাঙ্কাশায়ার, এডিনবার্গ এবং স্কটল্যান্ডের আর্গিল অ্যান্ড বিউট এলাকা থেকে এই আট ব্যক্তিকে গ্রেফতার করে। দীর্ঘ ও জটিল তদন্তের পর গত মঙ্গলবার (১৪ জুলাই) ‘অপারেশন ওক’ নামে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তারা। তদন্তে ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তদন্তে আটজন ভুক্তভোগীর অভিযোগ সামনে আসে, যারা ঘটনার সময় শিশু ছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৭টি ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বয়স ৫৪ থেকে ৭৩ বছরের মধ্যে। তাদের যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিউপোর্ট, সোয়ানসি, লন্ডন, বার্মিংহাম, ল্যাঙ্কাশায়ার, এডিনবার্গ ও স্কটল্যান্ডের আর্গাইল অ্যান্ড বুট এলাকা রয়েছে।

অভিযোগের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, আমিনুর রহমান চৌধুরী ও মুরাদ আলীকে। অন্য অভিযুক্তদের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিও রয়েছেন।

গোয়েন্ট পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আগামী ২৪ জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, আদালতে মামলা এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পর অভিযোগ অনুমোদন করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযোগে ভুক্তভোগীদের সহায়তা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা অতীতে এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বা এ বিষয়ে তথ্য জানেন, তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাজ্যে শিশু সুরক্ষা আইন অত্যন্ত কঠোর। শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং প্রমাণের ভিত্তিতে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

যুক্তরাজ্যযৌন নিপীড়নবাংলাদেশি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়