জাতিসংঘ
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ
দিতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। ভোর ৫টা ৫০
মিনিটে তার্কিশ এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে
ঢাকা ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বে সফরে বাংলাদেশ প্রতিনিধিদলে
চার মন্ত্রীসহ ৩৫ সদস্য রয়েছেন।
বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে
এটি প্রথম অংশগ্রহণ।
সফরে প্রতিনিধিদলে
থাকা চার মন্ত্রী হলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর
র...