২০১২ সালে মুক্তি পাওয়া ও স্কট ডেরিকসন পরিচালিত
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘এলিসন অসওয়াল্ট’ একজন ক্রাইম-থ্রিলার লেখক। নিজের ক্যারিয়ার
পুনরুজ্জীবিত করার আশায় স্ত্রী ও সন্তানদের নিয়ে এমন একটি বাড়িতে ওঠেন, যেখানে আগে
ঘটে গিয়েছে এক ভয়াবহ হত্যাকাণ্ড। লেখক ঠিক করেছিলেন যে ওই ঘটনার ওপর ভিত্তি করে নিজের
নতুন বইটি লিখবেন। বাড়ির ভেতর হাঁটতে হাঁটতে এলিসন খুঁজে পান কয়েকটি পুরনো ৮ মিলিমিটার
হোম-মুভি। আর সেই ফুটেজগুলোই তাকে এমন এক অন্ধকার জগতের দিকে টেনে নেয়, যেখান থেকে
ফিরে আসা সহজ নয়। দৃশ্যগুলো ছিল খু...