পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের মাটিতে যেন আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। এই গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং নতুন করে যেন ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, এ জন্য ৭ নভেম্বরকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।আজ শনিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত সরকারি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতাকে খুন, ৪০ হাজারের মতো আমাদের ছাত্র জনতা ও শ্র...