বর্ষার বিকাল। আকাশে মেঘের আনাগোনা, চারপাশে সোঁদা মাটির গন্ধ। এমন একসময় হঠাৎ বাতাসে ভেসে আসে মিষ্টি এক সুবাস। চোখে পড়ার আগেই নাকে এসে জানান দেয় তার উপস্থিতি। কাছে গেলে দেখা যায়— সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ফুটে আছে সাদা ফুল। এ ফুলের নাম দোলনচাঁপা।
দোলনচাঁপা শুধু একটি ফুল নয়, বাঙালির কাব্য ও স্মৃতির সঙ্গেও জড়িয়ে থাকা এক মায়াময় নাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ফুলটি ভালোবাসতেন। তার প্রেমের কাব্যগ্রন্থের নামই ‘দোলনচাঁপা’। সেই কাব্যে ফুলটির সৌন্দর্য যেন কবির কল্পনায় নতুন রূপ পেয়েছে— ‘যেন দেবকুমার...