চার মাস ধরে টার্গেট করা হয়েছিল রাজশাহী নগরীর সাহেববাজারের কারুশ্রী জুয়েলার্সকে। কখন দোকানে ভিড় কমে, আশপাশে কারা থাকে, কীভাবে ঢোকা যাবে এবং কোন পথে নিরাপদে বের হওয়া সম্ভব- সবই খতিয়ে দেখেছিল চোরচক্রটি। শেষ পর্যন্ত ১৯ জুন ভোরে দোকানের সামনে বিভিন্ন পণ্যের পসরা বসিয়ে কৃত্রিম ভিড় তৈরি করে পাশের একটি স্বর্ণের দোকানে ঢোকে তারা।দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ২ হাজার ২০০ ভরি রূপা, তিন বাক্স স্বর্ণের নাকফুল ও নগদ ২০ লাখ টাকা লুট করে চক্রটি। এ ঘটনায় চোরচক্রের সাত সদস্য ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে এক স্...