রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের শীর্ষ নেতা শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দুদিনের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। সোমবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সম্মেলন শুরু হচ্ছে। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের সম্মেলন হচ্ছে।
‘টেকসই শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে’— এই স্লোগান সামনে রেখে সম্মেলন হচ্ছে। এমন এক সময়ে এই আয়োজন হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে...