বগুড়া শহরের সেউজগাড়ী কৃষি ফার্ম এলাকার কারমাইকেল সড়ক। এ পথের অধিকাংশ পানিতে নিমজ্জিত। কৃষি ফার্মের পাশ দিয়ে পশ্চিমে সবুজবাগ। পুরো রাস্তা হাঁটুপানিতে ভর্তি। রাস্তা ও ড্রেন আলাদা করে বোঝা যায় না। মানুষ, যানবাহন নোংরা পানির মধ্যে দিয়েই চলাচল করছে।এখানকার একটি বেসরকারি স্কুলের নিরাপত্তা প্রহরী সেলিম শেখ বলছিলেন, এখন তো তাও রাস্তার পিচ দেখতে পারছেন। আধাঘণ্টা আগে এলে তাও দেখতে পারতেন না। ওই পাশের রাস্তায় এখনও হাঁটু পানি জমে আছে।
আজ সোমবার সকাল থেকে টানা বৃষ্টির পর এমন পরিস্থিতি দেখা যায়। গত কয়েক বছর...