আঁকাবাঁকা
গলি আর জায়গার প্রচণ্ড
সংকট। প্রতিদিন সেখানেই ভিড় জমান ৫০
হাজারের বেশি মানুষ। নেই
বসার জায়গা, নেই প্রয়োজনীয় সুবিধা।
বিচারপ্রার্থী থেকে আইনজীবী— সবাই
দিশাহারা। এ চিত্র পুরান
ঢাকার আদালতপাড়ার (নিম্ন আদালত বা অধস্তন আদালত)। দীর্ঘদিনের এই
সংকট কাটাতে এবার বড় পদক্ষেপ
নিচ্ছে সরকার। এতে বদলে যাবে
প্রশাসনের কেন্দ্রবিন্দু ও জজকোর্টের ঠিকানা।
রাজধানীর নবাব আবদুল গণি
রোডে প্রশাসনের প্রাণকেন্দ্রখ্যাত বর্তমান সচিবালয় এলাকায় নিম্ন আদালত স্থানান্তরের চলছে পরিকল্পনা। আর সচিবালয়
নেওয়ার প্রস্তাব কর...