আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের
আর সুযোগ নেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গতকাল সোমবার নিজ কার্যালয়ের
সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানালেন চিফ প্রসিকিউটর মো.
আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলছিলেন, ‘আমাদের আইনের সেকশন ২১-এর
৩-এ পরিষ্কার করে বলা হয়েছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। যদি ৩০ দিনের
মধ্যে আপিল করা না যায়, তাহলে পরে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না। সেটা যে কারও আপিলই
হোক। সেটা হোক শেখ হাসিনার, সেটা হোক মাওলানা...