চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের লাশঘরের সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন মো. মহিউদ্দিন। বারবার কল আসছিল তার মোবাইল ফোনে। একপর্যায়ে ফোন ধরে বললেন, ‘মনসুর ভাই আর নাই।’সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল নামে শিপব্রেকিং ইয়ার্ডে লিক হওয়া গ্যাসে মারা গেছেন শ্রমিক মনসুর। তার ভাই নাছিরেরও মৃত্যু হয়েছে আজ সকালের এই দুর্ঘটনায়। দুপুর আড়াইটা পর্যন্ত পাওয়া তথ্যে, মারা যাওয়া শ্রমিকের সংখ্যা আট। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১০ জন।মনসুর ও নাছিরের বাড়ি ভাটিয়ারী এলাকায়। ম...