সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে তাকে গ্রেপ্তার এবং বিচারের দাবি করা হয়েছে। ‘স্বাস্থ্যগত কারণে’ গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদত্যাগের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মো. সাহাবুদ্দিন বাংলাদেশে ফ্যাসিবাদকে প্রভাবিত করেছেন, ফ্যাসিবাদের শিকড় গেড়েছেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সবচেয়ে বড় দোসরের ভূমিকা পালন করেছেন।
শুধু এনসিপি নয়, পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে, য...