প্রান্তিক মানুষের জীবনে সুদিনের স্বপ্ন লালন করে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। চিকিৎসা বঞ্চিত মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়া, অভাবের সংসারে আলো জ্বালানো থেকে শুরু করে খাবার নিয়ে তারা ছুটে যায় বন্যা দুর্গতদের ঘরে। শিক্ষার সুযোগ না পাওয়াদের কাছে জ্ঞানের মশাল পৌঁছে দেওয়ার কাজও করছে এ সংস্থা। এই কাজ চলছে ২০০২ সালের পর থেকেই। নিরবচ্ছিনভাবে এসব কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। যাকে ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত করেছে র্যামন ম্যাগসাইসাই ফাউন্...