রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত
খেলার সুযোগ না পাওয়ায় দল ছাড়ার কথা ভাবছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ইতোমধ্যে
দুটি ক্লাব থেকে এনদ্রিককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ‘গ্লোবো স্পোর্ত’। ইউরোপীয় টুর্নামেন্টে খেলা এবং একাদশে নিয়মিত থাকার
সুযোগ আছে- এমন কোনো ক্লাবে পাড়ি জমাতে চান এই ব্রাজিলিয়ান সেনসেশন।
সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী,
লস ব্লাঙ্কোসদের বর্তমান স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আসায় কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছেন
এনদ্রিক। কোচ হোসে মরিনহো এনদ্রিককে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলাতে চান।...