গত বছর ইউএস ওপেনের
সময় র্যাংকিংয়ের সেরা
১০ থেকে ছিটকে গিয়েছিলেন
ইয়েলেনা রিবাকিনা। এ বছর ইউএস
ওপেন শুরুর দুই সপ্তাহ আগে
পড়েছিলেন চোটে। শঙ্কা জেগেছিল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ারও।
সেই শঙ্কার মেঘ কাটিয়ে নারী
এককের সেমিফাইনালে পৌঁছালেন রিবাকিনা। ২ ঘণ্টা ১৪
মিনিটের লড়াইয়ে চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং কিনওয়েনকে ৩-৬, ৬-১,
৬-৪ গেমে হারান
তিনি।
তাতে
নিশ্চিত হলো নারীদের র্যাংকিংয়ের মুকুটও। ইউএস ওপেন ফাইনালের
ফল যাই হোক, পরের
সপ্তাহে র্যাংকিং প্রকাশের
পর শীর্ষে থাকবেন রিবাকিনা। ডব্লিউট...