কিশোর
গ্যাংয়ের উৎপাত নিয়ে চিন্তিত দেশের
মানুষ। আর ঠিক একই
সমস্যায় শত বছর আগে
আক্রান্ত ছিল লন্ডন ম্যানচেস্টারের
সড়কগুলো। লিখেছেন ইমরানুর রহমান
ইংল্যান্ডের
শতবর্ষ আগের কোলাহলপূর্ণ গলিগুলোতে
উনিশ শতকের শেষভাগ ও বিংশ শতাব্দীর
শুরুর দিকটি ছিল এক চরম
পরিবর্তনের সময়। একদিকে শিল্পবিপ্লবের অভূতপূর্ব বিকাশ ও আধুনিকায়নের ছোঁয়া;
অন্যদিকে বড় বড় শিল্পাঞ্চল,
কয়লাখনি ও বন্দরনগরীগুলোর ঘনবসতিপূর্ণ
বস্তিগুলোতে ঘনীভূত হওয়া তীব্র দারিদ্র্য, বেকারত্ব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং সামাজিক বৈষম্য
এক...