হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে জন্মানো হতদরিদ্র পরিবারের এক শিশুর
কথা লিখেছেন মামুনুর রশিদ ও আখলাকুজ্জামান অনিক
প্রথম দেখায় মনে হবে আর দশটা সাধারণ শিশুর মতোই সে। মায়াবী
মুখ, ডাগর ডাগর চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে নিষ্পাপ হাসি। কিন্তু এই হাসির
আড়ালেই লুকিয়ে আছে ভয়ংকর মারণব্যাধি। যে বয়সে তার ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে সে একটু
দৌড়ালেই হাঁপিয়ে ওঠে, নীল হয়ে যায় শরীর। কারণ, ছোট্ট এ শিশুর বুকে ঘাপটি মেরে বসে আছে
মৃত্যু। তার হৃৎপিণ্ডে রয়েছে জন্মগত ছিদ্র।
সাত বছর বয়সী আয়শা সিদ্দিকা দিনাজপুরের পার্বতীপুর...