বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা আর নানা প্রতিকূলতা পেরিয়ে হাওরে বোরো ধান ঘরে তুলেছেন কৃষক। আশা ছিল, ধান বিক্রি করে ঋণ শোধ, সংসারের খরচ মেটানো আর পরের মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নেবেন। কিন্তু বাজারে ধানের দাম কমে যাওয়ায় সেই আশার গুড়ে বালি। ভালো মানের ধান বিক্রি করেও উৎপাদন খরচ উঠছে না। আর জলাবদ্ধতায় কালচে হয়ে যাওয়া ধানের দাম নেমেছে মণপ্রতি ৬০০ টাকায়। ঘাম ঝরিয়ে ফসল ফলিয়েও লোকসানের মুখে পড়েছেন সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষক।
তাদের ভাষ্য, জলাবদ্ধতায় কালচে হয়ে যাওয়া ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০-৯০০ টাকায়। ভা...