চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় নিয়মিত যাতায়াত খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের এক পাইকারি বিক্রেতার। সেখানে বসেই কফি পানের সঙ্গে মোবাইল ফোনে চলে কোটি কোটি টাকার ব্যবসা। সম্প্রতি একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে সন্ত্রাসী ডেভিড ইমন বাহিনীর তাণ্ডবের পর এক বিকালে তার চেহারায় দেখা গেল দুশ্চিন্তার ছাপ। সিনিয়র এক সাংবাদিককে দেখে ওই ব্যবসায়ী বললেন, ‘৫ আগস্টের পর পুলিশ কেমন জানি হয়ে গেছে। সন্ত্রাসীরা এত বেপরোয়া হয়ে গেল, পুলিশ কিছু করতে পারছে না কেন?’
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের পাঁচ শতাধিক থানা-ফাঁড়িসহ...