সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত ‘কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপ
২০২৬’ এ শিরোপা জিততে পারল না বাংলাদেশ জাতীয় পুরুষ দল। পাকিস্তানের কাছে ৩-০
সেটে হেরে রানার্স-আপ হয়েই বাড়ি ফিরছে বাংলাদেশ।
পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং কাভার সার্বিক তত্ত্বাবধানে
ইসলামাবাদের অনুষ্ঠিত হয় ভলিবল টুর্নামেন্টটি। আন্তর্জাতিক এই আসরে স্বাগতিক পাকিস্তান
ছাড়াও বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ মোট ছয়টি দেশ অংশ নেয়।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত কৌশলগত নৈপুণ্য দেখিয়ে পয়েন্ট টে...