বিশেষজ্ঞ মূল্যায়নের আগে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়িতে লোকশিল্প জাদুঘরের চলমান মেরামত কার্যক্রম স্থগিত এবং প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের ২১ জন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট নাগরিক।সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়ায় স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ গত ২৯ সেপ্টেম্বর...