Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বড় সরদার বাড়ির মেরামত স্থগিত ও বিচার বিভাগীয় তদন্ত দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ২০:৩৩
বড় সরদার বাড়ির মেরামত স্থগিত ও বিচার বিভাগীয় তদন্ত দাবি

ছবি: আগামীর সময়

বিশেষজ্ঞ মূল্যায়নের আগে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়িতে লোকশিল্প জাদুঘরের চলমান মেরামত কার্যক্রম স্থগিত এবং প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের ২১ জন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট নাগরিক।

সোমবার (৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়ায় স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ গত ২৯ সেপ্টেম্বর মেরামতকাজ শুরু করেছে। তবে স্বাধীন বিশেষজ্ঞদের কোনো ধরনের মূল্যায়ন ছাড়াই মেরামত কার্যক্রম শুরু করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিদাতারা।

তারা অবিলম্বে চলমান মেরামত কার্যক্রম স্থগিত করে স্থাপনাটির পূর্ণাঙ্গ কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়নের দাবি জানান।

‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র অভিযোগের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘কোক স্টুডিও বাংলা সিজন ৪’-এর চার দিনের শুটিংয়ে উচ্চক্ষমতার জেনারেটর, ক্রেন, ট্রলি, ভারী ক্যামেরা, এসি, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহারের পর বড় সরদার বাড়ির দেয়াল ও কারুকাজে ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিবৃতিদাতারা বলেন, এসব সরঞ্জামের কম্পন, তাপ ও চাপ ঐতিহাসিক স্থাপনাটির কী পরিমাণ ক্ষতি করেছে, তা বিশেষজ্ঞ সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করতে হবে। সেই মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তী মেরামত ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা উচিত। এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপও কামনা করেন তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন লেখক, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কবি ও সাংবাদিক হালিম আজাদ, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, কবি ও মানবাধিকারকর্মী শাহেদ কায়েস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ধীমান সাহা জুয়েল, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও কবি রহমান মুজিব, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক অমল আকাশ, কবি কাজল কানন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরীন, কবি পলল পরাগ, সাংবাদিক আফসার বিপুল, শিক্ষক কৃতি কণিকা, শিল্পী অমিতাভ চক্রবর্তী, কবি ও শিল্পী আহমেদ বাবলু এবং সাংবাদিক রহমান সিদ্দিক।

বড় সরদার বাড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু