এম ঢাকাসহ বিভিন্ন হাসপাতালের বারান্দায় ডেঙ্গু রোগীর স্বজনের চোখের জল যারা দেখেছেন, তারা জানেন এই যুদ্ধ কতটা নির্মম। বছরের পর বছর ডেঙ্গুর সঙ্গে আমাদের লড়াই চলছে। প্রতিবছর বর্ষা এলেই তার তাণ্ডব শুরু হয়। আমরা হাসপাতালের রিপোর্ট দেখি। মৃতের সংখ্যা গুনি আর দীর্ঘশ্বাস ফেলি। চলতি বছরের প্রথম ছয় মাসেই ছয় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান আমাদের এক অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমরা মূল যুদ্ধে হেরে যাচ্ছি।
২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা গিয়েছিলেন ১...