খুলনায় ব্যাংকে ভুয়া কাগজ দেখিয়ে অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তাসহ চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইউসিবিএল ব্যাংকের খানজাহান আলী রোড শাখার সাবেক ব্যবস্থাপক গোলাম হোসেন, মেসার্স আলী অ্যান্ড সন্সের মালিক শাহাজাহান আলী চৌধুরী, জামানত প্রদানকারী মঞ্জুরুল আলম ও গোলাম রহমান। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন ওই আদ...