শিল্প খাতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী এবং নীতিনির্ধারকরা। একই সঙ্গে শিল্প খাতের জন্য দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন, রপ্তানিমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিংয়ের আগাম ও নির্ভরযোগ্য সূচি প্রকাশের দাবি জানানো হয়েছে।
গতকাল রবিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সম্মেলনকক্ষে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি চ্যালেঞ্জ: উন্নত ব্যবস...