সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন
অর্থনৈতিক ডেস্ক

সাউথইস্ট ব্যাংকের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্যাংকের এমডি ও সিইও মো. খালিদ মাহমুদ খান খেলাপি ঋণ আদায়, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং রিটেইল ব্যাংকিং সম্প্রসারণের নির্দেশ দেন। সমাপনী বক্তব্যে লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজের আহ্বান জানিয়েছেন এমডি ও সিইও (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী। এ সময় ব্যাংকের অতিরিক্ত এমডি, ডিএমডি, আঞ্চলিক প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জুন ২০২৬ পর্যন্ত ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম বিস্তারিত পর্যালোচনা করা হয়।





