ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের তিনদিন পর ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন একটি খাল থেকে উদ্ধার করা হয় মরদেহটি। এ ঘটনায় রোকন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। রোকন একই ওয়ার্ডের বাসিন্দা।স্থানীয়রা জানিয়েছেন, খালের পানিতে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
পরিব...