বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মৌলিক ধারণা দিতে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘ইন্ডকট্রিনেশন ট্রেনিং অন সিভিল অ্যাভিয়েশন’ শুরু হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সিভিল অ্যাভিয়েশন একাডেমিতে এ প্রশিক্ষণ শুরু হয়।প্রশিক্ষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, জাতীয়...