বেসামরিক বিমান চলাচল খাতের অংশীজনদের
জন্য বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে আইন ও বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা
হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান
মিল্লাত।
তিনি বলেন, দীর্ঘ ৪২ বছর পর বেসামরিক
বিমান চলাচল খাতের আইন ও বিধি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব বিধিনিষেধ
অংশীজনদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, সেগুলো সরিয়ে দিয়ে তাদের কাজের সুযোগ
তৈরি করা হবে।
শনিবার রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড
কনভেনশন সেন্টারের দ্য প্রেস্টিজ হলে দৈনিক বণিক বার্তা আ...