নানাবিধ সংকটে জর্জরিত দেশের রেস্তোরাঁ খাত। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে। প্রশাসনিক জটিলতা, উচ্চ ভ্যাট-ট্যাক্স আর নানা অব্যবস্থাপনার বেড়াজালে পিষ্ট হচ্ছেন এ খাতের ব্যবসায়ীরা। এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। সাক্ষাৎকার নিয়েছেন অর্থনৈতিক প্রতিবেদক ওবায়দুর রহমান
প্রশ্ন: বর্তমান রেস্তোরাঁ ব্যবসার সামগ্রিক চিত্রটা কেমন? কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এ খাত?
ইমরান হাসান: শুধু রেস্তোরাঁ নয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক টানাপড়েন এবং দেশের র...