বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) কক্সবাজারের সুগন্ধা-কলাতলী বালিয়াড়িতে অবৈধ সড়ক নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। একই সঙ্গে জেলার পাহাড়, নদী, সৈকত ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার শহরের বাপার নিজস্ব অফিস মিলনায়তনে পরিবেশ সুরক্ষা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। বাপা কক্সবাজার অঞ্চলের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বাপা...