শুধু সার্টিফিকেট প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি, বরং সকলের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং তাদেরকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।তিনি বলেছেন, ‘শিক্ষাকে আরো সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেছেন। আজ বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন...