ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।তিনি বললেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের ম...