রাজনৈতিক ন্যারেটিভ
কীভাবে দীর্ঘদিন মানুষকে পরাধীন করে রাখে, তা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন কবি, চিন্তক
ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার। তিনি বলেছেন, রাজনৈতিক
ন্যারেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রভাব সম্পর্কে সচেতন না হলে সমাজ ও
রাষ্ট্রের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে।
ফরহাদ মজহারের
৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘৮০তম
জন্মদিনের উছিলায় মুখোমুখি ফরহাদ মজহার’ শীর্ষক বিশেষ আলোচনায় এসব কথা বলেন তিনি।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফান্দিয়ার জাহিদ হাসান অডিটোরিয়...