যুদ্ধের ক্ষত শুকায়নি। সামনে আবারও ধ্বংসের আশঙ্কা। বাঁচতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরানের সাধারণ মানুষ তাই চাইছে এমন এক অস্ত্র, যার নাম শুনলেই শিউরে ওঠে পৃথিবী। পারমাণবিক বোমা। যে অস্ত্র তৈরি না করার অঙ্গীকার কয়েক দশক ধরে রাষ্ট্রীয় নীতির ভিত্তি, এবার সেই অঙ্গীকারই ভাঙার দাবি উঠেছে মসজিদ থেকে সংসদে। যুক্তি একটাই— শত্রুকে ভয় দেখানোর শক্তি না থাকলে যুদ্ধের হাত থেকে মুক্তি নেই। অথচ শান্তির এই আকাঙ্ক্ষার মধ্যেই লুকিয়ে রয়েছে আরও ভয়ংকর সংঘাতের আশঙ্কা।
এর মধ্যেই ইউরোপকে ঘিরে নতুন হুঁ...