নিউ মার্কেটের নতুন ফুটওভার ব্রিজ উদ্বোধন হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। উদ্বোধনের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছিলেন, ‘ব্রিজটিতে অবৈধ হকার বা দোকান বসানোর অনুমতি দেওয়া হবে না।’ তবে এখনো ছয় মাস হয়নি উদ্বোধনের। এর মধ্যেই মানুষের হাঁটার বদলে হকারদের দখলে গেছে ব্রিজটি।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ব্রিজটির দুই পাশে প্রায় ১৫ থেকে ২০ জন হকার অস্থায়ী দোকান বসিয়েছেন। শিশুদের খেলনা, গৃহস্থালির জিনিসপত্র, মোবাইল ফোনের কভার, চার্জার, প্রসাধনী, ঝালমুড়ি, বিভিন্ন খাবারসহ বিক্রি হচ্...