কখনো পর্দার চরিত্রে, কখনো নিজের স্পষ্ট বক্তব্যে— দুই জায়গাতেই আলাদা উপস্থিতি তৈরি করেছেন নাজিয়া হক অর্ষা। অভিনয়ের বৈচিত্র্যে নিজের অবস্থান তৈরি করা জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী এবার কথা বলেছেন কাজ, সংসার, ব্যক্তিজীবন ও নিজের বোহেমিয়ান সত্তা নিয়ে। ‘স্টার স্টোরিজ’-এর সেটে তার সঙ্গে আলাপে বসেছেন পান্থ আফজাল।অভিনয়ের পাশাপাশি প্রায় দুই বছরের সংসার জীবনও পার করছেন অর্ষা। কাজ ও ব্যক্তিজীবনের সমন্বয় নিয়ে তার ভাষ্য, সংসার এমন একটি বিষয়, যেখানে সব সময় একই রকম পরিস্থিতি থাকে না। কখনো ভালো, কখনো খা...