মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক বছর ধরেই সংকোচনমূলক নীতি মেনে চলছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তাতেও কাজ হচ্ছে না, কমছে না দ্রব্যমূল্য। উল্টো গত মে মাসেও মূল্যস্ফীতি বেড়ে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। মূল্যস্ফীতির যখন এই অবস্থা, তখন বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি গিয়ে ঠেকেছে তলানিতে।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তারা বলছেন, মূলত মধ্যপ্রাচ্যের ইরান সংকট, সরকারের লক্ষাধিক কোটি টাকার অর্থায়ন স্কিম, দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা এবং বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনায়...