প্রশাসনের
প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবন।
একজন প্রতিমন্ত্রীর দপ্তরের টেবিলের সামনে সংসদ সদস্য, জেলা
পরিষদের প্রশাসকসহ কয়েক কুড়ি মানুষ
বসে-দাঁড়িয়ে। তিল ধারণের জায়গা
নেই দপ্তরের ভেতর। বাইরের ভিড় ঠেকাতে রীতিমতো
হিমশিম ও গলদঘর্ম প্রতিমন্ত্রীর
স্টাফরা। একজন সংসদ সদস্য
এক কর্মকর্তাকে দেখিয়ে প্রতিমন্ত্রীর উদ্দেশে বললেন— ‘উনি আমার আত্মীয়,
আমার এলাকায় তাকে পোস্টিং দেন।
এখন যিনি আছেন তিনি
কথা শুনছেন না।’ সেখানে উপস্থিত
আরেক সংসদ সদস্য বললেন,
‘আমার জেলার প্রকৌশলীটা চেঞ্জ করে দেন। সে
কোনো...