ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরতে ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা শহরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার সকালে রাজধানীর মতিঝিলে প্রধান অতিথি হিসেবে এই র্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।...