ওপারে যুদ্ধের আগুন, এপারে পাম্পে আগুন। ইরান যুদ্ধের প্রভাব এবার সরাসরি এসে পড়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। যুক্তরাষ্ট্রজুড়ে ডিজেলের দাম লাফিয়ে বেড়ে জাতীয় গড় প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে। কোথাও কোথাও পরিস্থিতি আরও ভয়াবহ—গ্যালনপ্রতি ৯ ডলারের কাছাকাছি, এমনকি কিছু পাম্পে ১০ ডলারের সীমাও ছুঁয়েছে।গত কয়েক সপ্তাহে জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপ অনুভব করছেন ট্রাকচালক, কৃষক, নির্মাণশ্রমিক, ছোট ব্যবসায়ী এবং প্রতিদিন গাড়ি ব্যবহার করা সাধারণ মানুষ। ডিজেলের দাম বাড়ার...